শিবপুরে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা সহায়তা প্রদান

২১ জানুয়ারি ২০২৩, ০৬:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম


শিবপুরে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা সহায়তা প্রদান

শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থা ও ফিরোজা আরিফ ফাউন্ডেশনের আয়োজনে শীতার্ত দুঃস্থ, অসহায় ও দরিদ্র জনসাধারণ এর মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে দত্তেরগাঁও গ্ৰামে এসব বিতরণ করা হয়।

এসময় ফিরোজা আরিফ ফাউন্ডেশনের আয়োজনে ও ফাতেমা টেক্সটাইলের সহযোগিতায় ১৫০ জনকে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ ও দুইজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান এবং দুই জন বৃদ্ধ নারী কে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহনওয়াজ দিলরুবা খান এসব বিতরণ করেন।


ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থ্যা ও ফিরোজা আরিফ ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ শরীফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাতেমা টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জয়নাল আবেদীন ও রুবেল হোসেন প্রমুখ।



এই বিভাগের আরও