শিবপুরের দড়িপুরা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে নির্বাচন সম্পন্ন
১৬ নভেম্বর ২০২২, ০৮:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম
শেখ মানিক:
উৎসবমুখর পরিবেশে নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা উচ্চ বিদ্যালয়ের দ্বি-বার্ষিক ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়। যা চলে একটানা বিকাল ৪ টা পর্যন্ত।
বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এ ভোট নেয়া হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের পক্ষের প্যানেল জয়ী হয়েছেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইটিং কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। এ বিদ্যালয়ে ৪ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন প্রার্থী। বিরতিহীন ভোট গ্রহণ শেষে চারজন অভিভাবক সাধারণ সদস্য এবং একজন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
যার মধ্যে রবিউল্লাহ্ আল মামুন ১৪০ ভোট পেয়ে প্রথম, গোলাপ মিয়া ১২১ ভোট পেয়ে দ্বিতীয়, আব্দুল কাদির ১১৫ ভোট পেয়ে তৃতীয়, দেওয়ান আলী ১১০ ভোটে চতুর্থ হয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা আক্তার ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন জানান, সরকারি নীতিমালা অনুযায়ী বিদ্যালয় পরিচালনার জন্য ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। নির্বাচনের দিন ধার্য্য ছিলো বুধবার। নির্বাচনে ৮ জন সাধারণ অভিভাবক সদস্য এবং ২ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর