শিবপুরে পুলিশী বাঁধার মুখে জাতীয় পার্টির সাংগঠনিক সভা
২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে পুলিশী বাঁধার মুখে মাইক ও ব্যানার ছাড়াই সংক্ষিপ্তভাবে সাংগঠনিক সভা করেছে জাতীয় পার্টি। পূর্ব নির্ধারিত সময়ে শনিবার বিকালে বানিয়াদী গোল চত্বরে উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি উপলক্ষে সাংগঠনিক সভা শুরু করলে পুলিশ এসে বাধা দেয় এবং মাইক ও ব্যানার টানাতে নিষেধ করা হয়।
পরে পুলিশি বাঁধার মুখে মাইক ও ব্যানার ছাড়াই সংক্ষিপ্তভাবে সভা শেষ করেন উপস্থিত নেতৃবৃন্দ। উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নরসিংদী জেলা জাতীয় পার্টির আহবায়ক শফিকুল ইসলাম শফিক।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ এস এম জাহাঙ্গীর পাঠানের সভাপতিত্বে ও জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জাকির হোসেন মৃধা, এডভোকেট আবুল হাসানাত মাছুম, মো. ফররুখ আহাম্মেদ, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাকির, জেলা ছাত্র সমাজের আহবায়ক আবেদ আলী মিশু, সদস্য সচিব মাহবুব আলম প্রমূখ।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে এ এস এম জাহাঙ্গীর পাঠানকে আহবায়ক ও কাদির কিবরিয়াকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর