শিবপুরে পরিবহনে চাঁদাবাজির সময় ৫ জন আটক
২৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে পরিবহনে চাঁদাবাজির সময় ৫ জনকে আটক করেছে র্যাব ১১। শুক্রবার বিকালে এই তথ্য নিশ্চিত করেন র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে শিবপুর থানার শিবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো শিবপুর থানার পূর্বের গাও এলাকার শাহেদ শেখ (৩০), চক্রধা এলাকার শাহাদাত হোসেন রানা (২৬), শিবপুর পূর্বপাড়া এলাকার রাজিব মিয়া (২০), নগর বাসস্ট্যান্ডের পূর্ব পাশের রানা ভূইয়া (৩০) ও সাতপাড়া এলাকার সানি ভূইয়া (২০)। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ১২ হাজার ৯৮০ টাকা, চাঁদা আদায়ের রশিদ, ০৫টি মোবাইল ও ০৮টি সীমকার্ড জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শিবপুর থানাধীন শিবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শিবপুর টু মনোহরদীগামী রোডে অভিযান পরিচালনা করা হয়। এসময় জনৈক সোহাগের একচালা দোকান ঘরের উত্তর পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে চাঁদা আদায়ের সময় ০৫ জন চাঁদাবাজকে হাতে নাতে আটক করা হয়।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত একটি চাঁদাবাজ চক্র শিবপুর-মনোহরদী সড়কে গণপরিবহন হতে শুরু করে প্রায় সকল ধরনের দূরপাল্লার যানবাহনে বিভিন্ন ভয়ভীতি ও আতংক সৃষ্টি করে ভুয়া রশিদ দিয়ে চাঁদা আদায় করে আসছে। সাধারণ জনগণের নিকট হতে বিভিন্ন সময়ে প্রাপ্ত মৌখিক অভিযোগ এর ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর এর একটি গোয়েন্দা দল সড়কের গোয়েন্দা কার্যক্রম শুরু করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চলন্ত পরিবহন থামিয়ে চাঁদা আদায় করার সময় ৫ জনকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর