শিবপুরে কাভার্ডভ্যান হতে ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ
২৭ আগস্ট ২০২২, ০৬:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ইটাখোলা হাইওয়ে পুলিশ। শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা গোল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক নূর হায়দার তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো বরিশালের বাকেরগন্জ ভাতশালা এলাকার নাঈম সর্দার (২৪) ও ঢাকার পল্লবী থানার আলন্দীর টেক এলাকার বিজয় মিয়া (২৫)।
হাইওয়ে পুলিশ জানায়, একটি মিনি কাভার্ড ভ্যানযোগে গাঁজার চালান ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাচ্ছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে ইটাখোলা হাইওয়ে পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার, সার্জেন্ট শ্রীবাস চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স কাভার্ড ভ্যানটি আটক করে। এসময় কাভার্ড ভ্যানটির ভিতরে তল্লাশী চালিয়ে ২২ টি প্যাকেটে ভর্তি ৬০ কেজি গাঁজা উদ্ধার ও ভ্যানটি জব্দ করা হয়। এঘটনায় শিবপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর