শিবপুরে সংস্কার কাজ শেষ হতে না হতেই বেহাল দশা সড়কের
০৩ আগস্ট ২০২২, ০২:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে সড়ক সংস্কার কাজ শেষ হতে না হতেই সড়কের বিভিন্ন স্থানে ধ্বসে গেছে। কাজের গুণগত মান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এমন ঘটনার সৃষ্টি হয়েছে শিবপুর-জাল্লারা সড়কে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অফিস সূত্রে জানা যায়, গ্ৰামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের অধীনে ৩ কিলোমিটার সড়ক সংস্কারে চুক্তি মূল্য ১ কোটি ৮৪ লাখ ৩ হাজার ৫৩২ টাকা বরাদ্ধ করা হয়। প্রক্কলিত মূল্য ছিল ২ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ৮১১ টাকা। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি বাস্তবায়নে দায়িত্ব পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হক এন্টারপ্রাইজ মনোহরদী, নরসিংদী।
এলাকাবাসী জানায়, গত ১৫/২০ দিন আগে সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ করা হয়। কাজ শেষ হতে না হতেই সামান্য বৃষ্টিতে বিভিন্ন স্থানে পুকুর গর্ভে ধ্বসে গেছে সড়কটি। এই সড়কের ধনাইয়া এলাকায় পুকুরের পাশে সংস্কার করার আগেও বেহাল অবস্থা ছিল। যথাযথভাবে মেরামত না করায় সামান্য বৃষ্টিতে রাস্তাটি আবারো পুকুর গর্ভে চলে গেছে।
স্থানীয়দের অভিযোগ কর্তৃপক্ষের অনিয়ম ও উদাসীনতায় সড়কটিতে নিম্নমানের কাজ হওয়ায় এভাবে ধ্বসে গেছে। সড়কটি এভাবে ধ্বসে যাওয়ায় ওই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
প্রকল্পের ঠিকাদার তারেকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিস কর্তৃক নির্দেশনা অনুযায়ী রাস্তার সংস্কার কাজ সম্পূর্ন করেছি। পুকুরের পাশে রাস্তায় গাইডওয়াল না থাকায় ধ্বসে গেছে। বাঁশ ও ড্রাম দিয়ে যা করেছি তা অতিরিক্ত কাজ করেছিলাম।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ধ্বসে গেছে সমস্যা নাই, তা পুণরায় ঠিক করে দেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর