আমরা আজীবন মান্নান ভূঁইয়াকে স্মরণ রাখবো: মনজুর এলাহী
২৮ জুলাই ২০২২, ০১:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী বলেছেন, আব্দুল মান্নান ভূঁইয়ার জন্য শিবপুরবাসী ধন্য। আমরা যতদিন বেঁচে থাকি, শিবপুর বিএনপি যতদিন থাকবে, আমরা আজীবন মান্নান ভূইয়াকে স্মরণ রাখব। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিএনপির সাবেক মহাসচিব, সাবেক এলজিআরডি মন্ত্রী ও নরসিংদী-৩ শিবপুর আসনে বিএনপি থেকে নির্বাচিত টানা চারবারের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূঁইয়ার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন তিনি।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, পৌর বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল, উপজেলা তাঁতীদলের সভাপতি কাজী সাহেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাছুম মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আবদুল মান্নান ভূঁইয়া ২০১০ সালের ২৮ জুলাই মারা যান। ১৯৪৩ সালের ১ মার্চ নরসিংদীর মনোহরদীর চন্দনবাড়ী ইউনিয়নের আসাদনগর গ্রামে নানার বাড়ীতে তাঁর জন্ম। তাঁর পৈতৃক বাড়ী শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর