মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শিবপুরে বিক্ষোভ মিছিল
১০ জুন ২০২২, ০৯:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
শেখ মানিক:
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে নরসিংদীর শিবপুর উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বাদ আসর এই বিক্ষোভ করা হয়।
শিবপুর কলেজ গেইট জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কলেজগেট মুক্তিস্মারক এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দলের মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দাল। ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে থাকে। মুসলিমদেরকে অবমাননা করে কথা বলে আমরা এর তীব্র নিন্দাজ্ঞাপন করছি। ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানাই। এছাড়াও মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডের নিন্দা জানাতে হবে এবং ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।
তেলিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমানুল্লাহ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল্লাহ, ইসলামপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের মসজিদের ইমাম মাওলানা আবদুল কায়ূম ও ইউসুব বিন এনাম প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর