শিবপুরে তথ্য আপা: নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত
২৮ মে ২০২২, ০৭:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) বিকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থার অধীনে উপজেলার দত্তেরগাঁও ফিরোজা-আরিফ মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয় প্রাঙ্গণে ৫০জন নারীদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য (যুগ্ম সচিব) শাহনওয়াজ দিলরুবা খান। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) শাহানুর ইসলাম অনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান। উঠান বৈঠকে বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে নারীদেরকে অবগত করে সচেতন হওয়ার জন্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া উঠান বৈঠকে প্রাথমিক চিকিৎসা সেবা (ডায়াবেটিস) সম্পর্কে অবহিত করা হয় এবং উপস্থিত ডায়বেটিস রোগীদের পরীক্ষা করে রিপোর্ট দেওয়া হয়। অনুষ্ঠানে নারীদের মাঝে পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর