অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করলেই শাস্তি
১৪ মে ২০২২, ০৪:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিতকরণ এবং মজুদ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শনিবার (১৪ মে) উপজেলার কলেজ গেইট বাজার ও মদিনা অয়েল মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান।
এসময় কলেজ গেইট বাজারে পণ্যের মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত মূল্যে তেল বিক্রি ও তেল মজুদ করায় ৭টি মামলায় ৮ হাজার টাকা এবং মদিনা অয়েল মিলে অপর্যাপ্ত পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ, শিশু শ্রমিক ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন মোবাইল কোর্ট।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সরকার নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রি করতে হবে, তেল মজুদ রাখা যাবে না। অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করলেই শাস্তি ভোগ করতে হবে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শিবপুর মডেল থানা পুলিশের সদস্যবৃন্দ। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর