শিবপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ
১৯ এপ্রিল ২০২২, ০৫:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী ওই স্বামীর নাম আরিফ মিয়া (২৮)। অভিযুক্ত স্ত্রীর নাম মুক্তা বেগম। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। আরিফ পেশায় একজন প্রাইভেটকার চালক।
স্থানীয়রা জানান, মনোহরদী উপজেলার বাসিন্দা আরিফ মিয়া তার স্ত্রী মুক্তা বেগমকে নিয়ে শিবপুরের মুন্সেফেরচর গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন। সম্প্রতি আরিফ দ্বিতীয় বিয়ে করেছেন এমন গুঞ্জণ ছড়িয়ে পড়লে স্ত্রী মুক্তার সাথে বিরোধ দেখা দেয়। সোমবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো কোনো বস্তু দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কাটেন স্ত্রী মুক্তা। এসময় স্বামী চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হয় এবং মঙ্গলবার ভোরে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগে এনে তার চিকিৎসা করানো হয়। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী অভিযুক্ত মুক্তা বেগম আটক আছেন বলে জানিয়েছে শিবপুর থানা পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর