শিবপুরের সৈয়দনগরে বাসচাপায় কৃষক নিহত
১০ এপ্রিল ২০২২, ০১:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহি বাসের চাপায় আব্বাস আলী (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার (১০ এপ্রিল) সকালে ঢাকা- সিলেট মহাসড়কের সৈয়দনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্বাস আলী (৬০) উপজেলার পুটিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্বজনরা জানান, নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে আব্বাস আলী সকালে বাড়ি থেকে বের হন। তিনি সৈয়দনগর বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী লন্ডন এক্সপ্রেস এর একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইটাখোলা হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) নূর হায়দার তালুকদার জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন ওই বৃদ্ধ। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। চালকসহ বাসটি আটক করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর