শিবপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে নতুন ঘর উপহার দিলেন ব্যবসায়ী
০৮ এপ্রিল ২০২২, ০৯:৩৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নে কুরছিয়া বেগম নামে এক মানসিক প্রতিবন্ধী নারীকে নতুন ঘর উপহার দিয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ব্যবসায়ী মাহফুজুল হক টিপু। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে বাদ জুম্মা উত্তর সাধারচর এলাকার মৃত ইউনুস আলীর মেয়ে কুরছিয়া বেগম (৫৫) কে ঘরটি বুঝিয়ে দেয়া হয়।
এসময় মাহফুজুল হক টিপুর বড় ভাই সাধারচর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল হক দিপু, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস.এম আরিফুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘরটির নাম দেওয়া হয়েছে ইলতিয়ান কুঠির-১।
ব্যবসায়ী মাহফুজুল হক টিপু জানান, উত্তর সাধারচর এলাকায় কবরস্থানের পাশে একটি ঝুপড়ি ঘরে মানবেতর বসবাস করতেন কুরছিয়া বেগম নামে একজন মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা নারী। সেই ঘরটিও কিছুদিন আগে আগুনে পুড়ে যায়। ওই নারীর মানবেতর জীবনযাপন নিয়ে স্থানীয় একজন সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। এই বিষয়টি আমার দৃষ্টি গোচর হয়। পরে ওই নারীর জন্য আমার নিজস্ব অর্থায়নে দুই রুম বিশিষ্ট একটি ঘর নির্মাণ করে উপহার দিয়েছি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি