শিবপুরে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক
২০ মার্চ ২০২২, ০৮:৫৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২০ মার্চ) সকাল ১১ টায় আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খানের তত্ত্বাবধানে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ট্যাগ অফিসার) দ্বীন মোহাম্মদ, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ।
ইউএনও জিনিয়া জিন্নাত জানান, আজ রবিবার আইয়ুবপুর ইউনিয়নে ৫০৯টি কার্ডধারীর মাঝে পণ্য বিক্রয় শুরু করা হয়েছে। প্রতি কার্ডধারীকে ২ কেজি চিনি, ২ কেজি সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে। এসব পণ্যের মূল্যবাবদ কার্ডধারীর কাছ থেকে ৪৬০ টাকা নেওয়া হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি