শিবপুরে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা
১১ মার্চ ২০২২, ০৮:৪৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ফিরুজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থা ও ফিরুজা আরিফ ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১১ মার্চ) বিকালে সংস্থার দত্তেরগাঁওস্থ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (খাদ্য মন্ত্রনালয়) এর সদস্য যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান। ফিরুজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক আয়েশা সিদ্দিকা মুক্তার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মেরিনার ক্যাপ্টেন এম আরিফুল হক আরিফ, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান। সভা সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক নিপা আক্তার। আলোচনা শেষে সংস্থার পক্ষ থেকে অর্ধশতাধিক নারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি