শিবপুরে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে অগ্নিসংযোগ ও বাঁশ কর্তনের অভিযোগ
০২ মার্চ ২০২২, ০১:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে একটি নির্মানাধীন বিল্ডিং ঘরে অগ্নিসংযোগ ও বাঁশ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (০২ মার্চ) ভোরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলার পুটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেলিয়া পূর্ব পাড়া গ্রামে মোঃ মজিবুর রহমান মাস্টারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মজিবুর রহমানের সাথে তারই চাচাতো ভাই মোসলেহউদ্দিন গং সাথে ৩৩ শতাংশ জমি নিয়ে ৬ মাস ধরে বিরোধ চলছে। এই জের ধরে মোসলেহউদ্দিন, তার ভাতিজা মোমেন, মিনারুল, হানিফা, মোমেনের ছেলে মাইনুদ্দিনসহ তাদের সহযোগীরা প্রায়ই মজিবুর রহমানের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা চালায় এবং উক্ত জমি হতে বাঁশ কেটে নিয়ে যায়।
মজিবুর রহমান অভিযোগ করে বলেন, আমি এই সম্পত্তি মায়ের কাছ থেকে পেয়ে দীর্ঘ ৬০ বছর যাবত ভোগ দখল করে আসছি। কিন্তু হঠাৎ করে ৬মাস ধরে ভাতিজা মোসলেহ উদ্দিন গং জোরপূর্বক আমার জমি দখল নিতে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। তারা আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। সেজন্যই আমার ঘরে আগুন দিয়েছে। আশপাশের লোকজন আগুন নিভাতে এগিয়ে আসে।
মজিবুর রহমানের ছেলে আশিক বলেন, আমরা নিরীহ সহজ সরল মানুষ হওয়ায় প্রতিপক্ষ আমাদের উপর অত্যাচার চালাচ্ছে। আমরা একাধিকবার গ্রাম্য সালিশ বসালেও তারা উপস্থিত হয়নি। তারা আমাদের নানা ক্ষয়ক্ষতি করে যাচ্ছে। ফলে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর