শিবপুরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন
০১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৃতীয় পর্যায়ে ঘর নির্মাণ কাজ এগিয়ে চলছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার চক্রধা ইউনিয়নের সাতপাড়া ও যোশর ইউনিয়নের সৃষ্টিঘরে নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের আবাসনের জন্য আধা পাকা এসব ঘর নির্মাণ করা হচ্ছে। এছাড়া প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলার জয়নগর, দুলালপুর, আইয়ুবপুর ইউনিয়নে মোট ৫১টি ঘর নির্মাণ করা হয়। এসব ঘর পাওয়া বাসিন্দারা এখন খুবই আনন্দিত।
বর্তমানে তৃতীয় পর্যায়ে চক্রধা ইউনিয়নে ১০টি, যোশর ইউনিয়নে ২৫টি ও পুটিয়া ইউনিয়নে ৪টি সর্বমোট ৩৯টি ঘর নির্মাণ করা হচ্ছে। মঙ্গলবার ঘর নির্মাণকাজ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফ হোসেন ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমুখ।
এসময় ইউএনও জিনিয়া জিন্নাত বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের আবাসনের ব্যবস্থার জন্য এই ঘর নির্মাণ করে দিচ্ছেন। আমরা কাজের গুণগত মান বজায় রেখে ঘর নির্মাণ কাজ বাস্তবায়ন করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর