শিবপুরে মনজুর এলাহীসহ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলার নিন্দা বিএনপি মহাসচিবের
০৮ জানুয়ারি ২০২২, ০৬:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে জেলা বিএনপির সহসভাপতি ও নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহীসহ ২৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার এক বিবৃতিতে এই নিন্দা ও দাবি জানানো হয়।
শিল্পপতি মনজুর এলাহী গত সংসদ নির্বাচনে নরসিংদী ৩ (শিবপুর) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রাষ্ট্রকে বানানো হয়েছে অত্যাচারের যন্ত্র। বিরোধী দলকে ধ্বংস করার জন্য রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছ্য ব্যবহার করা হচ্ছে। বিরোধী দল ও মতের মানুষরা বসবাস করছে বন্দী শিবিরে অবস্থান করার ন্যায়। নির্বাচন, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতাসহ সকল অধিকারকে সমাধিস্থ করা হয়েছে। মিথ্যা মামলা, গ্রেপ্তার, জুলুম-নির্যাতনের এক বিপজ্জনক পরিবেশে বিএনপিসহ বিরোধী দলের মানুষকে জীবনযাপন করতে হচ্ছে। বিরোধী নেতাকর্মীদের হত্যা কিংবা গুরুতর জখম করা হচ্ছে। মিথ্যা মামলায় কারান্তরীণ করা হচ্ছে।
তিনি বলেন, নরসিংদীর শিবপুরে জেলা বিএনপির সহসভাপতি ও নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহীসহ ২৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের বর্তমান জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক সংঘটিত অপশাসনের নিকৃষ্ট উদাহরণ। এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান বিএনপি মহাসচিব।
উল্লেখ্য, শিবপুরের পুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গত ২৮ ডিসেম্বর নৌকার প্রচারনায় বিএনপি নেতাকর্মী কর্তৃক নিষেধ করাসহ হামলা চালানোর অভিযোগে গত ৩১ ডিসেম্বর শিবপুর মডেল থানায় মামলা করা হয়। নৌকার কর্মী মাহমুদুল হাসান বাদী হওয়া এই মামলায় বিএনপি নেতা মনজুর এলাহী কর্তৃক চাপাতি দিয়ে নৌকার কর্মীদের কোপানোর অভিযোগ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর