শিবপুরে বেগম রোকেয়া দিবসে চার জয়িতা সংবর্ধিত
০৯ ডিসেম্বর ২০২১, ০৬:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা শিক্ষা অফিসার নূর মোঃ রুহুল সগীর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জয়িতা শিউলী রানি মিত্র ও সালেহা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রোকসানা বিলকিস।
উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ চার জয়িতা হলেন (ক) আর্থিকভাবে সাফল্য অর্জনকারী নারী হাবিবা আক্তার, (খ) শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শিউলী মিত্র (গ) সফল জননী নারী জোসনা বেগম (ঘ) সমাজ উন্নয়নে অসামান্য অবদার রেখেছেন যে নারী সালেহা খাতুন। উল্লেখ্য পাঁচজন জয়িতা নির্বাচনের ক্ষেত্রে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী এমন ক্যাটাগরির আবেদন পাওয়া যায়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর