শিবপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
১৮ নভেম্বর ২০২১, ০৬:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার দুপুরে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর থানার সিএন্ডবি বাড়ৈগাঁও মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বেলাব উপজেলার হাড়িসাংগান গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. শাহআলম (২৩) ও একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আলাদিন সানি (২০)।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, হাড়িসাংগান এলাকা থেকে তিনটি মোটরসাইকেল যোগে ৭ জন বন্ধু কেনাকাটা করার জন্য শিবপুরে যাচ্ছিলেন। এরমধ্যে একটি মোটরসাইকেলে ছিলেন শাহ আলম, আলাদিন সানি ও শাওন নামের তিন বন্ধু। তারা সিএন্ডবি বাড়ৈগাও মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়। পরে গুরুতর আহতাবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পথে আলাদিন সানির মৃত্যু হয়। আহত শাওন মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহত দুইজনের তথ্য সংগ্রহ করেছে। নিহতদের স্বজনদের সাথে আলোচনা করে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর