শিবপুরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
১১ নভেম্বর ২০২১, ০৯:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম
মোমেন খান:
আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শিবপুরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকালে ইটাখোলা গোল চত্বরে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা মো: সিরাজুল ইসলাম মোল্লা। উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহবুব আলম মোল্লা তাজুলের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম মিতু, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক সঞ্জয় কৃষ্ণ গোস্বামী, উপপ্রচার সম্পাদক খোকন সরকার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোলমান মীর, সোহেল ফকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাসিবুল আলম বুলু, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আলম ভূইয়া, শিবপুর সরকার শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
আলোচনা সভা শেষে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর