শিবপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে সেমিনার অনুষ্ঠিত
০৭ নভেম্বর ২০২১, ০৭:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম
শিবপুর প্রতিনিধি:
নসিংদীর শিবপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও শিবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য যুগ্মসচিব শাহনওয়াজ দিলরুবা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর উপ পরিচালক তাসলিমা মুসতারিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর নরসিংদী জেলা নিরাপদ খাদ্য অফিসার মারুফা হক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন কর্মকর্তা শেখ মোঃ ফেরদৌস আরাফাত, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ। সেমিনারে শিবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হোটেল রেস্তোরার মালিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর