শিবপুরে ইউপি সদস্য’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম
মোমেন খান:
শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও বাঘাব ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কমলা বেগমের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কুন্দারপাড়া বাজারে দলীয় কার্যালয়ে এই সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ছিদ্দিক মাষ্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল। বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তরুণ মৃধা, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ভূইয়া রিপন, উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক জাহিদ সরকার, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সিরাজ উদ্দিন মৃধা, সাধারচর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জহিরুল হক ভূইয়া। এছাড়াও উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর