শিবপুরে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত
২৮ আগস্ট ২০২১, ০৭:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম
শেখ মানিক:
কিশোরগঞ্জের নিকলী-মিঠামইন হাওরে যাওয়ার পথে নরসিংদীর শিবপুরে পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন । শনিবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ৭টায় শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের শিবপুর উপজেলার পচারবাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদুর রহমান (৩৫) নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার ছোটবিনাইচর গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে। এ ঘটনা নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক অরুণ কুমার বসাক।
নিহতের বন্ধু মোটরসাইকেল চালক রাসেল জানান, সকালে দশ বন্ধু মিলে পাঁচটি মোটরসাইকেলে নিকলী- মিঠামইন হাওরের উদ্দেশ্য আড়াই হাজার থেকে রওনা দেন। শিবপুরের পচারবাড়ী পৌঁছলে হঠাৎ করে এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এসময় তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের গতিরোধ করলে পিছনে থাকা মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে পিছনে বসা মাসুদুর রহমান ডান দিকে ছিটকে পড়েন এবং চালক রাসেল বাম দিকে ছিঁটকে পড়েন। এসময় অপরদিক থেকে আসা একটি বাস মাসুদকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাসটি চাপা দিয়ে পালিয়ে গেছে। যে পথচারীকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে তিনি অক্ষত আছেন।
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক অরুণ কুমার বসাক বলেন, নিহত মাসুদুর রহমানসহ তার বন্ধুরা কিশোরগঞ্জের নিকলী মিঠামইন আনন্দ ভ্রমণ করতে যাচ্ছিল। দুর্ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর