শিবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
১৩ আগস্ট ২০২১, ০৮:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে পুকুরের পানিতে গোসল করতে নেমে লিমন মিয়া (৯) ও জুনায়েদ মিয়া (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর এলাকার নির্মাণাধীন বিসিক শিল্পনগরীর ভেতরের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশু সম্পর্কে মামাত-ফুফাত ভাই।
নিহত লিমন মিয়া মিয়া শিবপুরের মুন্সেফের চর এলাকার রিপন মিয়ার ছেলে ও জুনায়েদ মিয়া একই এলাকার কিরন মিয়ার ছেলে।
নিহত দুই শিশুর পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে লিমন ও জুনায়েদ কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারা দুজন আরও কিছু শিশুর সঙ্গে নির্মাণাধীন বিসিক শিল্প নগরীর ভেতরের বালুর মাঠে খেলা করছিল। একপর্যায়ে তারা দুজন পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। পরে বিকেল ৫টার দিকে তাদের লাশ ওই পুকুরে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ জানান, আজ দুপুরে ওই দুই শিশু হয়তো পুকুরটিতে গোসল করতে নেমেছিল। বিকেল ৫টার দিকে তাদের লাশ ওই পুকুরে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর