শিবপুরে একশত পরিবারে এনজিও’র খাদ্য সহায়তা
০৯ আগস্ট ২০২১, ০৭:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় একশত সদস্য পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পপি নামে একটি এনজিও। পূবালী ব্যাংকের সহযোগিতায় সোমবার (৯ আগষ্ট) সকালে উপজেলা শাখায় ৫০ জন ও ইটাখোলায় ৫০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, ডাল ১ কেজি, আলু ৫ কেজি, লবন ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার ও গোসলের সাবান ১টি, হুইল সাবান ২টি ও মাষ্ক ৪টি।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: শাহরুখ খান। ইটাখোলা শাখায় উপস্থিত ছিলেন পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ।
পপি’র নরসিংদী রিজিওন কর্মসূচী ব্যবস্থাপক মোঃ চঞ্চল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী কর্মসূচী ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, আসম নির্বাহী পরিচালক সৈয়দ আমজাদ হোসেন (রাজু), পপি’র সিনিয়র অডিট অফিসার সৈয়দ সোহেল মনোয়ার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম প্রমুখ।
এছাড়াও নরসিংদীর মাধবদী ২ শাখায় ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এই এনজিও।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর