শিবপুরে শেখ কামালের জন্মদিন পালন
০৫ আগস্ট ২০২১, ০৬:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও গাছের চারা বিতরণ কর্মসূচী পালন করা হয়।
উপজেলা পরিষদ প্রঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সিকদার মাহমুদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল এর সভাপতি বিপ্লব চক্রবর্তী প্রমুখ।
অপরদিকে উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গাছের চারা বিতরণ কর্মসূচী পালন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সিকদার মাহমুদ হোসেনের পরিচালনায় উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফ হোসেন ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, প্রফেসর আব্দুল খালেক প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর