শিবপুরে ডাকাতের ছুরিকাঘাতে একজন নিহত
১৯ জুলাই ২০২১, ০৩:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে ডাকাতের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৬) নামে গরুবাহি পিকআপ ভ্যানের চালকের এক সহকারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পিকআপ ভ্যানটির চালক মমিনুল ইসলাম। সোমবার (১৯ জুলাই) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটেছে।
নিহত রাকিবুল পাবনা জেলার ভাঙ্গুরা থানার বেতুয়াইন গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
আহত চালক ও স্থানীয়দের বরাতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, অনলাইনে বিক্রি করা দুটি গরু ডেলিভারি দেয়ার জন্য একটি পিকআপ ভ্যান পাবনা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিল। ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় এলাকায় পৌঁছালে ডাকাতরা অপর একটি পিকআপ ভ্যান দিয়ে গরুবাহি পিকআপ ভ্যানটিকে থামায়। এসময় তিনজনের একদল ডাকাত পিকআপ ভ্যানের চালক ও সহকারীকে নামিয়ে পৃথক স্থানে নিয়ে যায়। পরে চালককে হাত পা বেধে ফেলে রেখে গেলেও সহকারী রাকিবুলকে ছুরিকাঘাত করে ফেলে রেখে পিকআপসহ গরু দুটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এতে ঘটনাস্থলেই রাকিবুলের মৃত্যু হয়।
এ ঘটনার পর গরুবাহি পিকআপ ভ্যান চালক হাত পায়ের বাধন খুলে স্থানীয়দের ঘটনা জানান। পরে খবর পেয়ে পুলিশ বেলাব থানার চরবেলাব এলাকার চেকপোস্টে ডাকাতি হওয়া দুটি গরুসহ পিকআপ ভ্যানটি আটক করলেও ডাকাতরা পালিয়ে যায়। এসময় পিকআপ থেকে ছোরা ও চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর