নরসিংদীতে অপহরণের পর স্কুলছাত্রী উদ্ধার
০৬ জুলাই ২০২১, ১০:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে অপহরণের এক মাস ১২ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে নরসিংদী পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশন (পিবিআই)। গতকাল মঙ্গলবার জবানবন্দী প্রদানের জন্য উদ্ধারকৃত ওই স্কুল ছাত্রীকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার সন্ধ্যায় মনোহরদী থানার নোয়াদিয়া এলাকা হতে তাকে উদ্ধার করা হয়।
পিবিআই নরসিংদীর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান জানান, শিবপুর থানার বৈলাব গ্রামের ওই স্কুলছাত্রী গত ২৬ মে সন্ধ্যায় নিজ বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে বের হয়। এসময় আগে থেকে ওৎপেতে থাকা অজ্ঞাতনামা ৩/৪ জন জোরপূর্বক মুখ চেপে ধরে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃত ছাত্রীর বড় ভাই বাদী হয়ে নরসিংদীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। পিবিআই মামলাটির তদন্তভার পেয়ে অপহৃতাকে উদ্ধারের জন্য নরসিংদী, গাজীপুরসহ বিভিন্ন স্থানে একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় মনোহরদী থানাধীন নোয়াদিয়া নামক এলাকা হতে তাকে উদ্ধার করা হয়। পরে জবানবন্দী প্রদানের জন্য তাকে আদালতে পাঠানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর