শিবপুরে লকডাউন বাস্তবায়নে জরিমানা
০৪ জুলাই ২০২১, ০৯:০১ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ এএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা ও প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। রবিবার (৪ জুলাই) লকডাউনের চতুর্থ দিনে শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। এসময় তিনি করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে উপজেলার পুটিয়া বাজার, ইটাখোলা মোড়, সিএন্ডবি বাজার, শিবপুর বাজার ও কলেজ গেটসহ বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে সরকারি নির্দেশনা প্রতিপালনের পাশাপাশি মাস্ক পরিধান নিশ্চিতকরাসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সতর্ক করেন। এসময় ৯টি মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে লেফটেন্যান্ট জোবায়ের আহমেদ সিফাতসহ সেনা সদস্যের একটি টিম সহযোগিতা করেন। এছাড়া শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, সহ সাধারণ সম্পাদক মোমেন খান, নির্বাহী সদস্য ডালিম খান ও সদস্য শেখ মানিক উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর