শিবপুরে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করলেন নবাগত জেলা প্রশাসক
২৬ জুন ২০২১, ০৬:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুর উপজেলা সফর করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। তিনি শনিবার (২৬ জুন) বিকাল ৩ টায় এই উপজেলা প্রথম সফরে এসে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
প্রথমে শিবপুর কলেজ গেইট বাজার ও বাসস্ট্যান্ডে করোনা সচেতনতা বৃদ্ধিতে জনগণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেন। তাছাড়া পৌরসভার আয়োজনে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দুইশজন দু:স্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (নগদ টাকা) বিতরণ, উপজেলা পরিষদ মাঠে প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রাপ্ত ৩০ জন নারীর কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন।
পরে বিকাল ৪টায় করোনা ভাইরাস (কোভিট-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুশফিকুর রহমান, ওসি সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, এ কে এম মাসুদুর রহমান খান, বীরমুক্তিযোদ্ধা মোহসীন নাজির প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর