শিবপুরে টিউবওয়েলের ভিতর বিষ!
১৯ জুন ২০২১, ০৬:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে টিউবওয়েলের ভিতর বিষ মিশানোর অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার (১৮ জুন) রাতে উপজেলার বাঘাব ইউনিয়নের ইটনা দক্ষিণপাড়া গ্রামের সেকান্দার মুন্সির বাড়ির টিউবওয়েলের ভিতর কে বা কারা বিষ মিশিয়ে রাখে। তবে পূর্ব শত্রুতার জের ধরে কেউ বিষ মিশিয়েছে বলে ধারণা করছে সেকান্দর মুন্সির পরিবারের লোকজন।
এ বিষয়ে সেকান্দরের স্ত্রী শেফালী বেগম জানান, ফজরের নামাজের সময় অযু করতে টিউবওয়েলের পাড় গেলে বিষের গন্ধ পান এবং পানির জন্য টিউবওয়েলে চাপ দিলে সাদা রঙের পানি আসতে থাকে। সাথে সাথে বিষয়টি তিনি এলাকার লোকজনকে দেখান। শেফালী বেগম অভিযোগ করে বলেন, প্রতিবেশী মৃত জাহেদ আলীর ছেলে আসাদের সাথে বাড়ির সীমানা নিয়ে তাদের বিরোধ রয়েছে। এরই জের ধরে গত ১৭ জুন তাদের বাড়িতে লাগানো কাঠাল গাছের চারা কেটে ফেলে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমরা ধারণা করছি আমাদের ক্ষতি করার জন্য আসাদের বাড়ির লোকজন টিউবওয়েলের ভিতর বিষ মিশিয়ে রাখতে পারে।
অভিযুক্ত আসাদ বিষয়টি অস্বীকার করে বলেন, কে বা কারা টিউবওয়েলের ভিতর বিষ মিশিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, দুটি পরিবারের মাঝে জমির সীমানা নিয়ে বিরোধ রয়েছে। ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আমরা বিষয়টি নিষ্পত্তির জন্য চেষ্টা করছি। তবে টিউবওয়েলে বিষ দেয়া ন্যাক্কারজনক ঘটনা।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান তরুণ মৃধা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করবেন বলে জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর