শিবপুরে সন্ত্রাসী হামলায় আইনজীবী আহত
০৭ জুন ২০২১, ১২:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে ওমর ফারুক (৪০) নামে এক আইনজীবীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা।
রবিবার (৬ জুন) বিকাল ৫টার দিকে শিবপুর পৌরসভার আড়ালী এলাকায় এ ঘটনা ঘটে।
ওমর ফারুক নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্য ও শিবপুর পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কুতুবের টেক এলাকার হোমিও চিকিৎসক ডাঃ লিয়াকত আলীর ছেলে।
ওমর ফারুকের চাচা ইউনুস আলী জানান, গত শনিবার শিবপুর বাজারে ওমর ফারুকের বাবা হোমিও ডাক্তার লিয়াকত আলীর দোকানে অর্থ লেনদেন নিয়ে আড়ালী গ্রামের আবু ছাইদ আফ্রাদ এর সাথে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ওমর ফারুক এসে আবু ছাইদ আফ্রাদকে মারধর করে। এর জের ধরে রোববার বিকাল ৫টার দিকে ওমর ফারুক বাড়ি থেকে মোটরসাইকেল যোগে শিবপুর বাজারে নিজ চেম্বারে যাচ্ছিলেন। আড়ালী গ্রামের আবু ছাইদ আফ্রাদের বাড়ির সামনে এলে মোটরসাইকেল গতিরোধ করে আবু ছাইদ আফ্রাদের স্বজনরা। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে আইনজীবী ওমর ফারুককে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
ওমর ফারুকের ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শিবপুর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
শিবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূঁইয়া বলেন, ওমর ফারুক পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। কী কারণে তার উপর হামলা হয়েছে তা জানি না। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান জানান, ওমর ফারুকের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি করেন।
শিবপুর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর