শিবপুর সরকারি ড্রেন ভরাট করে জলবদ্ধতার সৃষ্টির অভিযোগ
০৬ জুন ২০২১, ০৭:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামে সরকারি ড্রেন ভরাট করে জলবদ্ধতার সৃষ্টির অভিযোগ এলাকাবাসীর। ড্রেন বন্ধ করে দেওয়ায় ফসলী জমি, বশত বাড়ী, পুকুর ও পারিবারিক কবরস্থান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ১৫০ বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গত ১২ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করছেন এলাকাবাসী।
অভিযোগের বিবরণে জানা যায়, বাড়ৈগাঁও মধ্যপাড়া নতুন মসজিদের দক্ষিণ পাশ দিয়ে পানি নিষ্কাশনের সরকারি ড্রেন (আর,সিসিপাইপ) ছিল। উক্ত পাইপ দিয়ে রাস্তার পশ্চিম পাশের প্রায় ১৫০ বিঘা জমির পানি নিষ্কাশন হয়ে আসছে। কিছুদিন পূর্বে ড্রেনের পাশের জমি ক্রয় করে মাটি ভরাট করে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে একই এলাকার সুলতান উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন, ওসমান মিয়ার ছেলে আরমান ও কাদের মিয়া, মৃত আবদুল বাতেন মিয়ার ছেলে নজরুল ইসলাম এবং মৃত মানিউল্লার স্ত্রী আনোয়ারা বেগম।
এতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ভেসে গেছে পুকুরের মাছ গেছে। তলিয়ে গেছে বিভিন্ন ধরনের ফসল। পানি পানিতে আবদ্ধ রয়েছে কয়েকটি পরিবার। ব্যাপক ক্ষতি হয়েছে কৃষক ও মাছ চাষীদের ৷ ফলে ড্রেনটি খুলে পানি চলাচলের ব্যবস্থা নিতে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবিতে করেছেন ক্ষতিগ্রস্তরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, এলাকাবাসীর গণস্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিন তদন্ত করে আমাকে জানাবেন। তারপর ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর