শিবপুরে বেড়া দিয়ে দশ পরিবারের যাতায়াত পথ বন্ধের অভিযোগ
০১ জুন ২০২১, ১২:০৯ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব দাসপাড়া গ্রামে বেড়া দিয়ে দশটি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগি পরিবার। জিআই তারের বেড়া দিয়ে এসব পরিবারের যাতায়াত পথ বন্ধ করে দেয়ায় এক প্রকার গৃহবন্ধী হয়ে আছেন পরিবারগুলোর সদস্যরা। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিরব ভূমিকায় বিষয়টি কোনো প্রকার সমাধান না হওয়ায় অসহায়ত্ব জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।
ভুক্তভোগী আমেনা বেগম জানান, এই জমির মালিক ছিলেন হিন্দু লোক। এখন জমির প্রকৃত মালিক কেউ না। আমরা এই জমির উপর দিয়ে চলাচল করতাম এখন মৃত আবদুল গনি মহাজনের ছেলে টুটুল, সালাম, ও নজরুলসহ লোকজন নিয়ে চলাচলের পথ না দিয়ে জমির চারপাশে তারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে গৃহবন্ধি পরিবারের অন্যান্য লোকজন বলেন, আমাদের বাড়ীর চারপাশে বন্ধ, বিকল্প কোন চলাচলের পথ নেই। আমরা গরু, ছাগল, রিক্সা নিয়ে বাইরে যেতে পারছি না, আমাদেরকে এ গৃহবন্ধি অবস্থা থেকে উদ্ধার করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে প্রতিপক্ষ পরিবারের সদস্য টুটুলের সাথে কথা হলে তিনি বলেন, এটা আমার পৈত্রিক সম্পত্তি, তাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। ভোগ করেছে এ সুযোগ আর দেয়া হবে না। বেড়া দিয়ে জমিতে ফসল করা হবে। তারা আমাদের ক্ষতি করার পায়তারা চালাচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি