শিবপুরে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ
৩০ মে ২০২১, ০৪:৩১ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোবল বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মে) বিকালে উপজেলার ‘তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি’র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে শিক্ষক ও অভিভাবকরা বলেন, কোভিড-১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা বিপথগামীও হচ্ছে। এভাবে আরো দীর্ঘদিন বন্ধ থাকলে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা মেধা শূন্য হয়ে যাবে। প্রয়োজনে স্বাস্থ্যবিধি বজায় মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে শ্রেণিকক্ষ সাজিয়ে নিতে হবে।
শিক্ষার্থীরা ৭০ভাগ সময় থাকে অভিভাবকদের তত্ত্বাবধানে থাকে। আর শিক্ষা প্রতিষ্ঠানে থাকে ৩০ ভাগ সময়। এজন্য অভিভাবকদের বেশি নজরদারি করতে হবে। এছাড়া সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ১৩ জুন বিদ্যালয় খুলে দেয়া হলে ক্লাশ শুরু করা হবে এবং অতিরিক্ত ক্লাশের মাধ্যমে ঘাটটি পূরণ করার চেষ্টা করতে হবে।
‘তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি’র ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক তফাজ্জল হোসেন এর সভাপতিতে অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাদাৎ হোসেন মাস্টার, জয়নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ খোরশেদ আলম, মুফতি সামসুল আলম, ওসমান গনি, হাবিবুর রহমান, শাওন মিয়া প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি