রোজিনা ইসলামের মুক্তির দাবিতে শিবপুরে সাংবাদিকদের মানববন্ধন
১৯ মে ২০২১, ০৩:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
মোমেন খান:
সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে নরসিংদীর শিবপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিবপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। মঙ্গলবার (১৯ মে) বেলা ১২টার দিকে শিবপুর প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে উপজেলায় কর্মরত সকল সাংবাদিক অংশ নেন।
বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। তাকে হেনস্থা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবী করা হয়। এছাড়াও পেশাগত দায়িত্ব পালনে দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবী জানানো হয়।
শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন, সহ সাধারণ সম্পাদক মোমেন খান, সাবেক আহবায়ক আলম খান, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন স্বপন প্রমুখ।
এসময় শিবপুর প্রেসক্লাবের সহ সভাপতি সোহেল মিয়া, কোষাধ্যক্ষ আজমল হোসেন ভূইয়া, প্রচার সম্পাদক স্বপন খান, ক্রীড়া সম্পাদক ইলিয়াছ হায়দার, সাহিত্য সম্পাদক এনামুল হক শাহিন, নির্বাহী সদস্য ডালিম খান ও খন্দকার করিম উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর