শিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
১৮ মে ২০২১, ০৮:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে বাড়ির আঙিনায় টানানো গুনায় কাপড় শুকাতে গিয়ে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৮ মে) দুপুরে শিবপুর পৌর এলাকার কুতুবেরটেক গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিঃসন্তান ওই নারী বাড়িটিতে একাই বসবাস করতেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ওই নারীর নাম রহিমা বেগম (৭০)। তিনি শিবপুর পৌর এলাকার কুতুবেরটেক গ্রামের মৃত আকবর হাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির আঙিনায় টানানো গুনায় ভেজা কাপড় শুকাতে গিয়েছিলেন তিনি। পাশেই ঝুলে থাকা বিদ্যুতের তারের একটি অংশ কোনভাবে ওই টানানো গুনার সঙ্গে আগে থেকেই লেগে ছিল। ওই গুনায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার বাম হাতের মাঝখানের তিন আঙুলের নিচের অংশ পুড়ে দেবে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় আরেকজন নারী তাকে বাঁচাতে এসে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর থানার উপপরিদর্শক মো. আবদুস সোবাহান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করেছি। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর