শিবপুরে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
১৮ মে ২০২১, ০৪:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলটির অপর একজন আরোহী। আজ মঙ্গলবার (১৮ মে) দুপুর ২টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়াতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম মানিক চন্দ্র দাস (৪০)। তিনি পেশায় ব্যবসায়ী ও নরসিংদীর শিবপুরের জয়নগরের রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে। দুর্ঘটনার সময় জয়নগর গ্রাম থেকে দীলিপ সরকার নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নরসিংদী শহরে ফিরছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়ক ধরে একটি প্রাইভেটকার ভৈরবের দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী নরসিংদীর দিকে যাচ্ছিলেন। দুপুর দুইটার দিকে মহাসড়কের ঘাসিরদিয়াতে প্রাইভেটকার ও মোটরসাইকেলটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলের চালক ও অপর একজন আরোহী মহাসড়কে ছিটকে পড়েন। মোটরসাইকেলটির চালক ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার জানান, নিহত ব্যক্তির লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে গেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর