শিবপুরে “আমার বাড়ি-আমার খামার” প্রকল্পের ঋণ বিতরণ
০৯ মে ২০২১, ০২:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে কোভিড পরিস্থিতিতে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লি সঞ্চয় ব্যাংকের উপকার ভোগীদের মধ্যে ৩৪ লাখ টাকা ঋন বিতরণ করা হয়েছে। আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লি সঞ্চয় ব্যাংকের আয়োজনে রোববার (৯ মে) সকালে উপজেলা পরিষদের পাশে অবস্থিত “আমার বাড়ি একটি খামার” চত্বরে এই ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিবপুরের সংসদ সদস্য মোঃ জহিরুল হক ভূইয়া মোহন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, আমার বাড়ি আমার খামার উপজেলা সমন্বয়কারী সঞ্জীব দাস, সহ বিভিন্ন ইউনিয়নের ঋনগ্রহীতা ও কর্মরত মাঠ সহকারীবৃন্দ।
উপজেলা সমন্বয়কারী সঞ্জীব দাস জানান, মহামারী করোনাকালীন সময়ে দরিদ্র সদস্যরা যাতে অর্থনৈতিক সক্ষমতা টিকিয়ে রাখতে পারে তার জন্য শিবপুর আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক এর কার্যক্রম চলমান রেখেছি। এসএমই, শস্যগোলা, এসএমই -২, কর্মসৃজন প্রকল্প ও মাইক্রোফিন্যান্স সার্ভিস ক্যাটাগরির আওতায় করোনাকালীন সময়ে ৬০ লক্ষাধিক টাকার বেশী ঋণ ছাড় দেয়া হয়েছে।
যারা কৃষি ও বাণিজ্যিক ব্যাবসার সাথে যুক্ত আছে তারা যাতে এই সময়ে টিকে থাকতে পারে তার জন্য আমরা তাদের মাঝেও ঋন বিতরণ করেছি। ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান মহোদয় আমাদের সার্বিকভাবে দিক নির্দেশনা দিচ্ছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর