শিবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে উপজেলা আ.লীগের ইফতার মাহফিল
০৫ মে ২০২১, ০৮:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে উপজেলা আওয়ামীলীগ। বুধবার (৫ মে) উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিলের শিবপুরস্থ বাসভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ খান ও সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিল।
শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান ও শিবপুর মডেল থানার ওসি মোঃ সালাহউদ্দিন মিয়া।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরচান, জাহাঙ্গীর আলম, এ কে এম সামসুউদ্দিন চৌধুরী লিটন, আসাদুজ্জামান আসাদ, সাবেক আহবায়ক এডভোটে বদরুল আলম, সহ সভাপতি সোহেল মিয়া, সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন স্বপন, সহ সাধারণ সম্পাদক মোমেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জুয়েল প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর