শিবপুরে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
২২ এপ্রিল ২০২১, ০৮:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ইটাখোলা-গাজীপুর আঞ্চলিক সড়কের মুনসেফেরচর এলাকায় তিতাস গ্যাস স্টেশন সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত লাশের আনুমানিক বয়স ৩০-৪০ বছর।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে এলাকার লোকজন ধানক্ষেতের পাশের একটি ঝোঁপে এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে তারা বিষয়টি শিবপুর মডেল থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
সুরতহালকারী তদন্ত কর্মকর্তা এস.আই ইমরান আহমেদ বলেন, লাশটি পচে-গলে কংকালে পরিণত হয়েছে। দেখে চেনার কোন উপায় নেই। তবে ধারণা করা হচ্ছে, লাশটি প্রায় ১৫-২০ দিন আগে ওই স্থানে পড়ে ছিলো। লাশের পাশে একটি লাল ওড়না পাওয়া গেছে।
এ ব্যাপারে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সাথে পুলিশ বাদি হয়ে মামলার প্রস্থতি চলছে। পাশাপাশি লাশের পরিচয় ও রহস্য উদঘাটনের জোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর