শিবপুরে লকডাউন বাস্তবায়নে মাইকিং ও মোবাইল কোর্ট
১৭ এপ্রিল ২০২১, ০৭:৫২ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ এএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে লকডাউন বাস্তবায়নে সরকারী স্বাস্থ্যবিধি মানতে মাইকিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান। শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকেই উপজেলার দুলালপুর বাজার, গড়বাড়ি বাজার, বিরাজনগর বাজার ও যশোর বাজার এলাকায় তিনি এই অভিযান পরিচালনা করেন।
এসময় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত বিধিনিষেধ প্রতিপালন পরিস্থিতি পর্যবেক্ষণ, সামাজিক দূরত্ব নিশ্চিত করণ ও মাস্ক পরিধান, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমসহ দ-বিধি ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টে মোট ছয়টি মামলায় ছয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান তত্ত্বাবধানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে বলে জানান এসিল্যান্ড মোঃ শাহরুখ খান।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার