শিবপুরে লরির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত
১৬ এপ্রিল ২০২১, ০৯:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে বালু বোঝাই একটি ট্রাক্টর চালিত লরির সঙ্গে ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুরের দুলালপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় নিহত ওই শিশুর নাম সাজ্জাদ মিয়া (১২)। সে শিবপুরের দুলালপুরের মো. হবি মিয়ার ছেলে। নিহত সাজ্জাদ ওই বালুবাহী ট্রাক্টর চালিত লরিটির চালকের সহকারী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বালুবাহী ট্রাক্টর চালিত লরিটি দুলালপুর থেকে বালু বোঝাই করে শিবপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে ইটবাহী ট্রাকটি দুলালপুর বাজারের দিকে আসছিল। দুলালপুরের তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সামনে পৌঁছার পর এই দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বালুবাহী ট্রাক্টর চালিত লরিটির চালকের সহকারী সাজ্জাদ সড়কের ওপর ছিটকে পড়ে আহত হয়।
উপস্থিত লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্স আসার আগেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শিবপুর থানার উপপরিদর্শক মুরাদ হোসেন জানান, শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এর মধ্যেই তার মৃত্যু হয়েছে। ইটবাহী ট্রাক ও তার চালক পলাতক। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর