মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিবপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
২৬ মার্চ ২০২১, ০৯:৫৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ এএম
মোমেন খান:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলায় মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবিরুল ইসলাম খান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহসিন নাজির, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী।
বক্তারা রাজাকার, সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে একাত্তরের বীর শহীদদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন, আলোচনা, কুচকাওয়াজ, রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতাসহ নানা ধরনের কর্মসূচি পালিত হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি