সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শিবপুরে মানববন্ধন
২৫ মার্চ ২০২১, ০৪:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
শেখ মানিক:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িক হামলা চালিয়ে সনাতন ধর্মাবলম্বী মানুষদের উপর জুলুম নির্যাতন, বাড়ী-ঘর, মন্দির ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদীর শিবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টায় শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে উপজেলার বানিয়াদি সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে হামলার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। এসময় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী।
এসময় উপস্থিত ছিলেন সহ-সম্পাদক কেশব দে, সহ সভাপতি মনিন্দ্র চন্দ্র বর্মণ, গোসাই দাস চক্রবর্তী, নিখিল পাল, কার্তিক বর্মণ গৌরাঙ্গ বর্মণ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রীতম দাস রনি ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল দেবনাথ প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর