শিবপুরে আ.লীগ নেতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৮ মার্চ ২০২১, ০৭:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সদ্য প্রয়াত মোহাম্মদ ওসমান গণি ভূইয়া খোকার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান।
সাধারচর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম.দীন মোহাম্মদ মিনুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, বিপ্লব চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মাছিহুল গনী স্বপন, সাবেক চেয়ারম্যান মোরশেদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল হক দিপু, ওবায়দুল হক গাজী, দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাছেদসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৪ মার্চ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ ওসমান গণি ভূইয়া খোকা।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর