শিবপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
১৮ মার্চ ২০২১, ০৬:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১০ টায় শিবপুর উপজেলার শেরপুরে জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহীর বাগান বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাছির উদ্দিন (ভিপি নাছির) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনু মোহাম্মদ শামীম আজাদ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী।
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার সামস্ কেনেডী'র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আজগর হায়াত লিমন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক খন্দকার জুলফিকার জনি, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন মামুন, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, জেলা যুগ্ম সম্পাদক মোঃ ফারুক আহমেদ, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মোখলেছুর রহমান মোল্লা, প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক মোল্লা, সদস্য সচিব নূর এ আলম মোল্লা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায় শিবপুর উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন করার লক্ষ্যে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর