শিবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
০৭ মার্চ ২০২১, ১২:২৪ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ এএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সংসদ সদস্য মোঃ জহিরুল হক ভূঞা মোহন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, সহকারী কমিশিনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিল, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ জহিরুল হক ভূঞা মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আঙ্গুর মৃধা, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূঞা, সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর