শিবপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক নিহত
২১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০২ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা লেগে এর চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পিকআপ ভ্যানের সামনের সিটে বসে থাকা আরও দুজন। রোববার (২১ ফেব্রুয়ারি) ভোরে শিবপুরের ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের সিএন্ডবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৪০)। তিনি দুর্ঘটনা কবলিত ওই পিকআপ ভ্যানটির চালক ছিলেন। আলমগীর হোসেনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মনোহরদী থেকে মাছবাহী পিকআপ ভ্যানটি ইটাখোলার দিকে যাচ্ছিল। সিএন্ডবি এলাকায় পৌঁছার পর একই দিকে যাওয়া একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। এ সময় পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এর চালক আলমগীর হোসেনের মৃত্যু হয়। এ সময় পিকআপ ভ্যানের সামনের সিটে বসে থাকা আরও দুই জন ব্যক্তি আহত হন। পরে শিবপুর থানার পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় পিকআপ ভ্যানটির চালক ঘুমিয়ে পড়েছিলেন। অথবা ঘুম ঘুম চোখে গাড়ি চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনা কবলিত ওই পিকআপ ভ্যানটি আমাদের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি